বুধবার
বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম।
বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে
আন্দোলনরতদের উপর নির্বিচারে গুলি ও হতাহতের ঘটনার প্রতিবাদে বুধবার এ
হরতাল আহ্বান করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও
সমাবেশ থেকে হরতালের ডাক দেন ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।
মানববন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম, বাঁশখালী
স্বপ্নতরী সংঘ, গণসংহতি সমিতি চট্টগ্রামসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা
অংশ নেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment