![]() |
| উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজের সময় ক্ষেপণাস্ত্র প্রদর্শন |
উত্তর
কোরিয়া আজ শুক্রবার সকালে তাদের পূর্ব উপকূলে একটি ক্ষেপণাস্ত্রের
পরীক্ষা চালিয়েছে। পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ
কোরিয়ার ভাষ্য। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনের
দিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা
বলছেন, উত্তর কোরিয়া কোন ধরনের
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং তার পাল্লা কী ছিল, তাৎক্ষণিকভাবে তা
স্পষ্ট নয়। কোরীয় উপদ্বীপে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই
সেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটল। সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু
বোমার পরীক্ষা এবং কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ নিয়ে উদ্বেগ সৃষ্টি
হয়।পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার ওপর
নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পর থেকেই দেশটি একের পর
এক হুমকি দিয়ে আসছে।

No comments:
Post a Comment