ইউরিয়াসহ
সব ধরনের সার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ডিলারদের মাধ্যমে
বিতরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ)
নেতারা। তাঁরা বলেছেন, বিএফএর সদস্যভুক্ত প্রত্যেক ডিলার দুই লাখ টাকা
জামানত দিয়ে ১৯৯৪ সাল থেকে চাষি পর্যায়ে সুষ্ঠুভাবে সার সরবরাহের দায়িত্ব
পালন করছেন। সার ব্যবস্থাপনায় তাঁদের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএডিসিসহ
সরকারি খাতে আমদানি করা নন-ইউরিয়া সারও কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সরবরাহ ও
বিতরণ করা সম্ভব। বিএফএর ২২তম বার্ষিক সাধারণ সভায় গতকাল শনিবার সংগঠনের
নেতারা এ দাবি জানান। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়
(আইসিসিবি) এ সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান
অতিথি ছিলেন। বিএফএর চেয়ারম্যান সাংসদ কামরুল আশরাফ খানের সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক সাংসদ শওকত চৌধুরী। এতে
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার
চেয়ারম্যান রাকেশ কাপুর ও বিএফএর সহসভাপতি নাসির উদ্দিন বক্তব্য দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment