![]() |
| ক্লেম হিল |
২৩
জানুয়ারি ২০১৬। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ওয়ানডেতে ৯৯ রানে
দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন ভারতের রোহিত
শর্মা। ভারতীয় ওপেনারের আউটে বিচিত্র এক পরিসংখ্যানের সাক্ষীও হলো
ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়া ৯৯তম ব্যাটসম্যান রোহিত! এরপর
ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের অ্যালেক্স
হেলস ৯৯ রানে আউট হলেও ব্যাটসম্যানের সংখ্যাটা সেই ৯৯-তেই আটকে আছে। কারণ
হেলস এর আগেও একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ৯৯ রানে আউট হয়েছেন। ৯৯
নিয়েই এই বিশেষ আয়োজন—
যাঁকে দিয়ে শুরু
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৯৯ রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার ক্লেম হিল। ১৯০২ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে এই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন তাঁর সময়ের সেরা বাঁহাতি ব্যাটসম্যান।
১১৫
তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা ১১৫টি। টেস্টে ৮৩, ওয়ানডেতে ৩১ ও টি-টোয়েন্টিতে ১টি।
১৫
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার ৯৯ রানে আউট হয়েছেন ১৫ জন ব্যাটসম্যান।
১৯
৯৯ রানে অপরাজিত থাকার উদাহরণ আছে ১৯টি। টেস্টে ৫, ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ১।
২৬
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশিবার ৯৯ রানে আউট হয়েছেন।
এখানেও সবার ওপরে

| শচীন টেন্ডুলকার |
সবচেয়ে বেশি তিনবার ৯৯ রানে আউট হয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় ‘গ্রেট’ তিনবারই ৯৯ রানে ফিরেছেন ওয়ানডেতে।
তাঁরা দুজন
ইংল্যান্ডের জিওফ বয়কট ও ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন তিনবার পুড়েছেন ৯৯-এর অনলে। দুজনই দুবার সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে আউট হয়েছেন, অন্যবার ছিলেন অপরাজিত।
‘অপয়া’ এমসিজি
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সবচেয়ে বেশি ১০ বার ৯৯ রানে আউট হয়েছেন ব্যাটসম্যানরা।
০
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ৯৯ রানে আউট হননি। ৯৯ রানে অপরাজিতও থাকেননি কেউ।
৫
দুই সংস্করণের ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়ার ‘যুগল দুঃখ’ পাঁচজনের—জিওফ বয়কট, ম্যাথু হেইডেন, স্টিভেন ফ্লেমিং, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। এঁদের প্রথম চারজন টেস্ট ও ওয়ানডেতে এবং হেলস ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।

No comments:
Post a Comment