সব
ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে
কমেছে ৩ টাকা। অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমেছে। ফার্নেস
অয়েলের দাম কমানোর ২৩ দিন পর অন্য সব জ্বালানি তেলের দামও কমালো সরকার।
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুনর্নির্ধারিত এই দরের
উল্লেখ রয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম
উদ্দিন জানিয়েছেন। তিনি জানান, রোববার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর
হবে। এর আগে ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময়
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯
টাকা, পেট্রল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর
বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতনে সব মহল থেকে দাবি উঠলেও বাংলাদেশ
সরকার জ্বালানি তেলের দাম কমাচ্ছিল না। ওই সময় বাংলাদেশ পেট্রলিয়াম
করপোরেশনের এতদিনের ভর্তুকির লোকসান পুষিয়ে নেয়ার যুক্তি দেখানো হয়। এরপর
গত ৩১শে এপ্রিল ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায়
নামিয়ে আনা হয়। সেই সিদ্ধান্তের পর ৪ঠা এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল
হামিদ অন্য সব জ্বালানি তেলের দামও ১০ দিনের মধ্যে কমানোর প্রতিশ্রুতি
দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল ১৯ দিন পর। বাংলাদেশে তেলভিত্তিক
বিদ্যুৎ কেন্দ্র ও যানবাহন বৃদ্ধির কারণে গত কয়েক বছর ধরে ৫০ লাখ টনের বেশি
জ্বালানি তেলের চাহিদা তৈরি হয়েছে; যার মধ্যে প্রায় সবই আমদানি করতে হয়।
বাংলাদেশকে এখন পেট্রোল আমদানি করতে হয় না জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল
বলেছেন, সরকার অকটেনও আর আমদানি করতে চায় না।
এদিকে জ্বালানি তেলের দাম কমানোয় গণপরিবহনেও ভাড়া কমার কথা। আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন তেলের দাম লিটারে যতো টাকা কমবে ভাড়াও কিলোমিটারে তত পয়সা হারে কমানো হবে।
এদিকে জ্বালানি তেলের দাম কমানোয় গণপরিবহনেও ভাড়া কমার কথা। আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন তেলের দাম লিটারে যতো টাকা কমবে ভাড়াও কিলোমিটারে তত পয়সা হারে কমানো হবে।

No comments:
Post a Comment