একাত্তরে
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে
ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল রোববার
আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার
সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকার ১৯
নম্বরে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন
বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান
ফয়েজ সিদ্দিকী। এর আগে ৩ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের
কার্যতালিকায় ছিল। ওই দিন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান রিভিউ আবেদনের
শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত আদেশে বলেন, নট দিস উইক (এ সপ্তাহে
নয়)।
Saturday, April 9, 2016
নিজামীর রিভিউ শুনানি কার্যতালিকায়
সূত্র ও লেখক @Source and Writer:
আইন আদালত ও বিচার,
জামায়াতে ইসলামী
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment