Monday, April 11, 2016

বাংলাদেশে দমননীতি উগ্রপন্থিদের সুবিধা করে দিচ্ছে -ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বাংলাদেশে রাজনৈতিক দমননীতি উগ্রপন্থিদের সুবিধা করে দিচ্ছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। ব্রাসেলস ভিত্তিক সংস্থাটির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। ‘বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব, উগ্রপন্থা ও ফৌজদারি বিচার’ শীর্ষক এ প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা সঙ্কটের মূলে রয়েছে ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধী মতের দীর্ঘদিনের বৈরিতা। দমননীতির কারণে এক দিকে সরকারের কর্মকা-ের ‘বৈধতা প্রশ্নবিদ্ধ’ হচ্ছে, অন্যদিকে এর মধ্য দিয়ে অন্য পক্ষকে সহিংস জবাব দিতে ‘উস্কানি’ দেয়া হচ্ছে, যা কার্যত উগ্রপন্থিদেরই সুবিধা করে দিচ্ছে।  প্রতিবেদনে বলা হয়, সরকারকে বুঝতে হবে যে, নিজেদের স্বার্থেই তাদের এ পথ থেকে সরে আসতে হবে। তা না হলে সহিংস উগ্রবাদী এবং বিরোধী রাজনৈতিক হুমকি মোকাবিলায় তাদের ব্যর্থ হতে হবে। বিরোধী রাজনৈতিক মত দমনে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, অধিকারকর্মীরা রয়েছেন উগ্রপন্থিদের হুমকির মুখে। আর শিথিল আইনি ব্যবস্থাপনার সুযোগে উগ্রপন্থি সংগঠনগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। সরকার উগ্রপন্থিদের কাউকে কাউকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করলেও তাতে ‘স্বচ্ছ ও সঠিক আইনি প্রক্রিয়া’ অনুসরণ করা হয়নি। এতে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, যা থেকে উগ্রপন্থিরাই ফের সুবিধা পাচ্ছে।

No comments:

Post a Comment