Monday, April 18, 2016

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ৪১

ইকুয়েডরে ভূমিকম্পে সেতু ধসে একটি গাড়ি
বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গেছেন
ইকুয়েডরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছে। প্রাণহানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপকূলীয় শহর মুইসনের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্প আঘাত হানার পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ন্যাশনাল গার্ডের সদস্যদের নামানো হয়েছে।ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ২৮ 
ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভূমিকম্পে রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। রাজধানীর বিভিন্ন অংশ কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। দেশটির বৃহত্তম গোয়েকুইল শহরে একটি সেতু ধসে পড়েছে।
ইকুয়েডরে ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে
এর নিচে চাপা পড়েছে গাড়ি। মানতা শহরের একটি বিমানবন্দর টাওয়ার বিধ্বস্ত হয়েছে। পূর্বসতর্কতা হিসেবে দেশটির একটি বড় তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের জীবন রক্ষায় জরুরি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরের কোনো কোনো উপকূলে সুনামি আঘাত হানতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকা ত্যাগ করতে সেখানকার অধিবাসীদের পরামর্শ দিয়েছে সরকার। প্রতিবেশী দেশ পেরু তাদের উত্তর উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।

No comments:

Post a Comment