![]() |
| অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট |
মেলিশা
এথরিজের সন্তানদের ডিএনএ পরীক্ষা করলে কি ফেঁসে যাবেন ব্র্যাড পিট?
অ্যাঞ্জেলিনা জোলি বা ব্র্যাড পিটের দিক থেকে ডিএনএ টেস্ট বা পিতৃত্ব
প্রমাণের বিষয়টি নিয়ে বিশেষ উচ্চবাচ্য নেই। কিন্তু গুজবে সরগরম সিনেমা
দুনিয়া। কিছু অনলাইন সংবাদমাধ্যম বিষয়টি লুফে নিয়ে এরই মধ্যে বলতে শুরু
করেছে, পরীক্ষা হলে নাকি ফেঁসেই যাবেন ব্র্যাড পিট। আর সেই কারণে আবার জোর
হাওয়া লেগেছে তাঁদের বিচ্ছেদের খবরের পালে। কারণ হিসেবে আরও আসছে,
সহশিল্পীদের সঙ্গে ব্র্যাডের অতিরিক্ত অন্তরঙ্গতা, কার ক্যারিয়ার বেশি
গুরুত্বপূর্ণ—এই নিয়ে দ্বন্দ্ব, এমনকি জোলির খাদ্যাভ্যাসের অনিয়মের মতো
বিষয়ও। ডিএনএ পরীক্ষাবিষয়ক ঘটনার সূত্রপাত গত মাসে। ব্র্যাড-পিট জোলির
বিচ্ছেদের গুজবে যখন সরব চারদিক, তখনই আরেক ‘বোমা’ ফাটান মার্কিন
সংগীতশিল্পী মেলিশা এথরিজ। গত মার্চ মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিশা
ইঙ্গিত দেন, ব্র্যাড পিট আর তিনি একসময় সন্তান নেওয়ার কথা ভেবেছিলেন।
অস্কার ও ক্যানসারজয়ী অভিনেত্রী জোলিকে সন্দেহপ্রবণ করে তোলার জন্য
এতটুকুই যথেষ্ট ছিল।
![]() |
| মেলিশা এথরিজ |
সত্যি সত্যি যদি ব্র্যাডের ডিএনএ টেস্ট হয়, তার পরিণাম কী হবে, সেই
সিদ্ধান্ত পরে। আপাতত বিশ্বের অন্যতম নামীদামি এক জুটির সুখের সংসারে
দুঃখের আগুন যে লেগে গেছে, সেটা মনে হচ্ছে নিশ্চিত।


No comments:
Post a Comment