Wednesday, April 20, 2016

হয়তো এটাই আমার শেষ ভাষণ -ফিদেল ক্যাস্ত্রো

মৃত্যু আতঙ্ক ঘিরে ধরেছে কিউবার বহুল আলোচিত নেতা ফিদেল ক্যাস্ত্রোকে। আগামী ১৩ই আগস্ট তার জন্মদিন। এদিন তার বয়স হবে ৯০ বছর। তাই তিনি অনুসারীদের বললেন, শিগগিরই আমার বয়স হবে ৯০ বছর। সহসাই বাকি সবার মতো আমাকে ভাগ্য বরণ করতে হবে। এ পরিণতি সবার জীবনেই আসে। তবে তিনি অনুসারীদের সাহসী হওয়ার পরামর্শ দিলেন। রাজধানী হাভানায় কমিউটিস্ট পার্টির কনভেনশনে বিরল এ ভাষণ দেন তিনি। এ সময় অনুসারীরা ‘ফিদেল, ফিদেল’ বলে হাউমাউ করে কান্না করতে থাকেন। ওই সম্মেলনে সমবেত হয়েছিলেন দলের ১৩০০ নেতাকর্মী। যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন এ সম্মেলনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে নেতাকর্মীদের পথনির্দেশনা দিয়েছেন। জটিল রোগের কারণে তিনি ছোটভাই রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা ছেড়ে দেন। তারপর থেকে জনসমক্ষে তিনি বের হন নি বললেই চলে। দলীয় নেতাকর্মীরা একবার তাদের নেতার মুখদর্শনের জন্য আকুল হয়ে থাকেন। ঠিক এমনই এক সময় তিনি তাদের মাঝে উপস্থিত হলেন। তার শরীর ভেঙে গেছে। কণ্ঠ অনেকটা ক্ষীণ। মুখে সাদা দাড়ি। চোখে চশমা। পরনে নীল ট্রাকজ্যাকেট। ফিদেল ক্যাস্ত্রো উদাত্ত কণ্ঠে বললেন, সম্ভবত এই কক্ষে, এই সম্মেলনে এটাই আমার জীবনের শেষ ভাষণ। কিউবার কমিউনিস্টদের আইডিয়া এ গ্রহে প্রমাণ হিসেবে টিকে থাকবে। যদি আপনারা সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেন তাহলে মানবতার জন্য প্রয়োজনীয় উপাদান আপনাদের কাছ থেকেই আসতে পারে।
এক সময় ধারণা করা হতো ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যু হলে কিউবার অস্থিতিশীল হয়ে পড়বে, সিআইএ তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে হাতে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সেই আশঙ্কার ইতি ঘটিয়েছেন তিনি।

No comments:

Post a Comment