![]() |
| আবদুস সামাদ |
আল-আরাফাহ্
ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুস সামাদ
(লাবু)। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় গত বুধবার তাঁকে নির্বাচিত করা
হয়। তিনি এ ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি এস আলম গ্রুপের ভাইস
চেয়ারম্যান ও এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। আবদুস সামাদ
নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ও রিলায়েন্স ফাইন্যান্স
ইনভেস্টমেন্টের উদ্যোক্তা পরিচালক। তিনি একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস
চেয়ারম্যান। তিনি বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী
সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

No comments:
Post a Comment