বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গোটা জাতির দম বন্ধ
করে বর্তমান ভোটারবিহীন সরকার এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি করে জাতির
মধ্যে এক ভয়ংকর অমানিশা তৈরি করেছে। এরপরেও এ সরকারকে আর দম ফেলার পরামর্শ
দিলে জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রিজার্ভ চুরি একটা বড় ধরনের ঘটনা এবং ঘটনাটি স্পর্শকাতর। প্রতিবেদন জমা হয়েছে, সরকার আগে পরীক্ষা-নিরীক্ষা করুক। সরকারকে এ জন্য দম নেওয়া এবং হজম করার সময় দিতে হবে বলেও মনে করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘সরকারকে একটু সময় দেওয়াটা খুব ভালো হয় না!’
রুহুল কবির রিজভী বলেন, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন নিঃসন্দেহে একজন গুণী ব্যক্তি। তিনি সরকারের একজন শুভাকাঙ্ক্ষী। এই সরকারকে দম ফেলার আরও সময় দিলে আর কত লাশ ফেলবে, আর কত মায়ের কোল খালি হবে, সামনের নির্বাচনগুলোতে লোপাট হবে। এটি মনে হয় মোহাম্মদ ফরাসউদ্দিনরা জানেন না।
২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের সন্ত্রাসীদের সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, তৃতীয় ধাপের আগে সারা দেশে বিএনপি নেতাদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে।

No comments:
Post a Comment