বিশ্ববিদ্যালয়ের
ছাত্র অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে
ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির
শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে নাজিম
হত্যার প্রতিবাদে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে
অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত
গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের
প্রধান ফটকের নামনে আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ফলে গুলিস্তান থেকে
সদরঘাটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত রাত ৯টার দিকে বাসায় ফেরার সময় সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে। নাজিম ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। ফেইসবুক পাতায় তিনি নিজেকে সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেন।

No comments:
Post a Comment