ভোটারবিহীন
একতরফা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত এবং রাজনৈতিক ও নৈতিক দিক থেকে
অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের গণতান্ত্রিক
পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। এর
পাশাপাশি দেশের রাজনীতি-অর্থনীতিতে ভারত-মার্কিনসহ
সাম্্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ প্রতিরোধের জন্য জনগণকে
ঐকবদ্ধ হতে বলেছেন তারা। এছাড়া সমতা, ন্যায্যতা ও আর্ন্তজাতিক আইন অনুযায়ী
সীমান্তে বিএসএফ কর্তক বাংলাদেশীদের হত্যা বন্ধ ও তিস্তার পানিসহ ভারতের
সাথে বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোর ন্যাায্য সমাধানে সরকারের কাছে
আহবান জানান তারা। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক বাম মোর্চার বক্তব্য ও
আন্দোলনের দাবিনামা ঘোষণা উপলক্ষে আজ নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে
গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন
গণতান্ত্রিক বাম মোর্চার ভারপ্রাপ্ত সমন্বয়ক মানস নন্দী। অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন সাইফুল হক,আবদুস সাত্তার, মোশরেফা মিশু,বহ্নিশিখা জামালী
প্রমুখ। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার যত বেশি গণবিছিন্ন হয়ে পড়ছে আইন শৃংখলা
রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে তত বেশি তারা দমন-পীড়নের
কাজে ব্যবহার করছে। তারা বলেন, কৃষকসহ খোদ উদপাদকেরা এক মারাত্বক বিপর্যয়ের
মুখে। আর এজন্য সংবাদ সম্মেলন থেকে গণতান্ত্রিক বাম মোর্চার পক্ষ থেকে
বর্তমানে ফ্যাসিবাদী দু:শাসনের সরকার ক্ষমতাসীন আসীন বলে অভিযোগ এতে এর
প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও জানমালের নিরাপত্তার দাবিতে আগামী ৩
জুন বিকাল ৪টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের
কর্মসূচি দেয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে তারা সারাদেশে জেলা-উপজেলায়
প্রচার গণ-সংযোগ সমাবেশের আয়োজনও করবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment