![]() |
| মতিউর রহমান নিজামী। |
একাত্তরে
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে
ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদনের শুনানি শুরু হয়েছে। আজ
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল
বিভাগের চার সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন
বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান
ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ৩ ও ৯ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের
কার্যতালিকায় ছিল। তবে নিজামীর আইনজীবীরা সময়ের আরজি জানালে আদালত শুনানির
জন্য ৩ মে তারিখ পুনর্নির্ধারণ করেন।
গত ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩০ মার্চ চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা করেন আপিল বিভাগ। প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন রাতেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে নিজামীকে রায় জানানো হয়।আ

No comments:
Post a Comment