রাজধানীর
মতিঝিলের দিলকুশায় নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে দুই
নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালনের
মধ্যে দুর্ঘটনায় এই দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। নিহত শ্রমিকদের মধ্যে
একজনের নাম স্বপন শেখ (১৮) ও আরেকজনের নাম আবদুল হালিম (৩০)। স্বপনের বাড়ি
গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামে। তাঁর বাবার নাম আমিরুল শেখ।
হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তাঁর বাবার নাম ফজলু মিয়া। দুই শ্রমিকের
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মতিঝিল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ৪০
দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় দুই শ্রমিকের
মৃত্যু হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন দিয়ে ওঠানোর সময়
ইলেকট্রিক শক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের একজন চারতলা ও একজন
দোতলায় কাজ করছিলেন।বাংলাদেশে নির্মাণ খাতে প্রতিবছর বহু শ্রমিক মারা যান।
গত আট বছরে ৭২২ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত নির্মাণশ্রমিকের সংখ্যা
৪১২। বিলসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে এ খাতে মারা যান ৬১ জন শ্রমিক। আহত
হন ১১৯ জন। বেসরকারি সংস্থা বিলসের হিসাব অনুযায়ী, বিভিন্ন খাতের শ্রমিক
মৃত্যুর দিক থেকে বাংলাদেশে প্রথম পোশাক খাত। এ পরের অবস্থানে আছে পরিবহন
খাতের শ্রমিক। সংখ্যার দিকে থেকে নির্মাণ খাতে শ্রমিক মৃত্যুর অবস্থান
তৃতীয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment