পুরোপুরি সুস্থ নন মুস্তাফিজ। দেশে ফিরে এমনটাই জানালেন এই কাটার
মাস্টার। রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল খেলে সোমবার
রাতেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ভারতের ঘরোয়া এ ফ্র্যাঞ্চাইজি লিগ
খেলতে ৪৫ দিন দেশের বাইরে ছিলেন তিনি। দেশে ফিরে জানালেন এখন শরীরের অবস্থা
খুব ভালো নেই, পায়ে এখনো সমস্যা রয়েছে। ভারত থেকে সোমবার রাত সাড়ে ১০টায়
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান। দেশে
ফিরে এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজ নিজের শরীরের কথা জানাতে গিয়ে বলেন,
‘আমার পায়ে একটু সমস্যা আছে। আমি কালকে ক্রিকেট বোর্ডে যাবো। ফিজিওকে
দেখাবো। বোর্ডে কথা বলবো তারপর জানা যাবে।’ বর্তমানে বাংলাদেশের ঘরোয়া
ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে। এ আসরে
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ হয়ে খেলার কথা তার। শরীরের বর্তমান
পরিস্থিতি নিয়ে খেলতে পারবেন কি-না জানতে চাইলে বলেন, ‘ফাইনাল ম্যাচের আগে
পায়ে একটু ব্যথা ছিল। এখন হালকা আছে। বিসিবিতে যাবো, ফিজিওকে দেখাবো তারপর
মূল ব্যাপারটা জানা যাবে।’
Tuesday, May 31, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment