![]() |
| সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ |
সহকর্মী
হিসেবে বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কটা দারুণ।
তাঁদের এই সুন্দর সম্পর্ককে পর্দায় সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক
রিয়া কাপুর। তবে তা হয়তো আর হয়ে উঠছে না। কারণ ক্যাটরিনার মুখের বুলি।
অনেক চেষ্টা করেও চরিত্রের সঙ্গে মিলিয়ে কথা বলার ধরন বদলাতে পারলেন না এই
ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড তারকা।
সোনমের ছোট বোন রিয়া পরিচালিত ভিরে দি শাদি (সম্ভাব্য নাম) ছবিতে ভারতের দিল্লির এক মেয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল ক্যাটের। এই চরিত্রের জন্য তাঁকে দিল্লির মেয়েদের মতো করে কথা বলতে হবে। কিন্তু ক্যাট যে ঠিকমতো হিন্দিই বলতে পারেন না! আঞ্চলিক ভাষা রপ্ত করা তো তাঁর জন্য আরও মুশকিল। তবে ক্যাটরিনার কথা ভেবে ছবির নির্মাতা ডাবিংয়ে অন্যের কণ্ঠ ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু ক্যাট তাতে রাজি হননি। তাই আর এই ছবিতে কাজ করা হচ্ছে না ক্যাটরিনার। তাঁর বদলে এখানে দেখা যেতে পারে আরেক বলিউড অভিনেত্রী সোয়ারা ভাস্করকে। সোয়ারা এর আগে রানঝানা ও প্রেম রতন ধন পায়ো ছবিতে সোনমের সঙ্গে অভিনয় করেছিলেন। বলিউড লাইফ।

No comments:
Post a Comment