![]() |
| কম্পিউটার |
যুক্তরাষ্ট্রের
কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই শিগগিরই বিশ্বের যেকোনো কম্পিউটার হ্যাক
করার ক্ষমতা পেতে যাচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) ফেডারেল
রুলস অব ক্রিমিনাল প্রসিডিউরের ৪১ ধারা পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছেন
এখন থেকে দেশটির বিচারকেরা তাঁদের নিজস্ব জেলার বাইরেও দূর থেকে ইলেকট্রনিক
যন্ত্রে তথ্য খোঁজার জন্য পরোয়ানা জারি করতে পারবেন। এর অর্থ বিচারকেরা
এফবিআইকে তাঁদের তদন্তের স্বার্থে যেকোনো কম্পিউটারে অনুসন্ধান করার অনুমতি
দিতে পারবেন। আদালতে থাকা তথ্য অনুযায়ী, টর বা এ ধরনের কোনো পরিচয় লুকানোর
টুল ব্যবহারকারী সন্দেহভাজনের যন্ত্র হ্যাক করার জন্য অনুমতি পাবে এফবিআই।
২০১৪ সালে এ সংশোধনী প্রথম আলোচনায় আসে। এখন সাইবার দুর্বৃত্তদের সঙ্গে
তাল মেলাতে বিষয়টি আরও আলোচনায় এসেছে। তবে গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি
নিয়ে প্রশ্ন তুলেছে গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। তারা বলছে, এ নিয়ে
আরও বিতর্ক করার অবকাশ রয়েছে। তথ্যসূত্র: মাদারবোর্ড, নিউজউইক।

No comments:
Post a Comment