![]() |
| কেনডাল জেনার |
আপনার
সবচেয়ে প্রিয় তারকা, যাঁর জন্য আপনি পাগল; হুট করে তাঁরই সামনে যদি পড়ে
যান? কেমন প্রতিক্রিয়া হবে তখন? আপনার যেমন অনুভূতি হয়, তারকাদেরও কি একই
প্রতিক্রিয়া হয় তাঁদের প্রিয় তারকাদের সামনে গিয়ে দাঁড়ালে? তারকাদেরও তো
প্রিয় তারকা থাকে। কেনডাল জেনারের যেমন। জেনারের প্রিয় তারকা অবশ্য শোবিজ
জগতের কেউ নন; মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা। হোয়াইট হাউসে করেসপনডেন্ট
ডিনারে গিয়ে ওবামার সামনে দাঁড়িয়ে জেনারও রীতিমতো শিউরে উঠেছিলেন। তারকা
নিয়ে এমনিতে তেমন আদিখ্যেতা নেই এই মার্কিন মডেলের। নিজেই ভক্তদের
ভালোবাসায় মাখামাখি হয়ে আছেন, অন্য কারও ভক্ত হওয়ার সময় কোথায়? তবে
মানুষটা যখন ওবামা, তাঁর ভক্ত না হয়ে পারা যায়? নিজে কখনো কোনো তারকার
সামনে দাঁড়িয়ে রোমাঞ্চে অভিভূত হয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে জেনার
বলেছেন, ‘একবারই হয়েছিলাম, এর আগে-পরে কখনোই না।’ ওবামা নাকি জেনারকে খুব
একটা পাত্তা দেননি। এর বদলে তাঁর সৎবোন কিম কার্ডাশিয়ান ও বোনজামাই
কানইয়ে ওয়েস্টের ব্যাপারেই আগ্রহী ছিলেন বেশি। জেনার বলেছেন, ‘উনি (ওবামা)
বললেন, “কিম আর কানইয়েকে হাই বলো।” আমিও ভাব দেখালাম। বললাম, আচ্ছা ঠিক
আছে।’ পিপল।

No comments:
Post a Comment