![]() |
| চুক্তি বাতিল করে দেওয়া হলো অ্যামব্রোসের সঙ্গে। |
একসময়ের
মাঠ–কাঁপানো ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার। সর্বশেষ তিন বছর ছিলেন ওয়েস্ট
ইন্ডিজ দলের বোলিং উপদেষ্টা। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ এখন আর সেই দায়িত্বে
নেই স্যার কার্টলি অ্যামব্রোস। তাঁর জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক
বার্বাডিয়ান পেসার রডি ইস্টউইককে।
কেন অ্যামব্রোসকে বিদায় করে দেওয়া হলো, সেই কারণ এখনো খোলাসা করেনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। ডব্লুআইসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে শুধু বলা হয়েছে, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া তিন দেশীয় সিরিজ থেকেই দায়িত্ব নেবেন ইস্টউইক। ৩ জুন থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৫৪ বছর বয়সী সাবেক ডানহাতি পেসার ইস্টউইক বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেললেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট। ক্যাপঃ চুক্তি বাতিল করে দেওয়া হলো অ্যামব্রোসের সঙ্গে। ছবি—এএফপি

No comments:
Post a Comment