Thursday, May 26, 2016

মডেল সাবিরার প্রেমিক নির্ঝর গ্রেফতার

মডেল সাবিরা হোসাইনের আত্মহত্যায় তার প্রেমিক নির্ঝর সিনহা রওনককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন কবীর মঙ্গলবার বিকেলে বলেন, সাবিরার মা বিনশাদ কাদের সিমি থানায় মামলা করেছেন। মামলায় রওনক ও তার ভাই প্রত্যয়কে আসামি করা হয়েছে। নির্ঝরকে রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হবে। দিকে সাবিরার লাশের ময়নাতদন্ত শেষে তার মামা হযরত আলী কবির লাশ গ্রহণ করেছেন। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রূপনগরে ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ।

No comments:

Post a Comment