Saturday, May 14, 2016

উড্ডয়নের সময় দরজা খুলে পড়লো বাংলাদেশ বিমানের

উড্ডয়নের সময় আগেই দরজা খুলে পড়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল। আজ শনিবার সকাল সাড়ে ৯টার ফ্লাইট ছিল এটি। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আমানত বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-এর একটি দরজা খুলে পড়ে যায়। ফলে ফ্লাইটটি বাতিল করা হয়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে এই বিমানেই যাত্রীদের মাসকট পাঠানো হবে।

No comments:

Post a Comment