Sunday, May 29, 2016

গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পলাতক দম্পতি আটক

নিহত গৃহকর্মী হাসিনা
মোহাম্মদপুরে গৃহকর্মী হাসিনা খাতুন (১২) মৃত্যুর ঘটনায় পলাতক দম্পতিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজা। শনিবার মধ্যরাতে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্মী হাসিনা মৃত্যুবরণ করেন। মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান, নিহতের মা সালমা আক্তারের দায়ের করা মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদেরকে আদালতে হাজির করা হতে পারে। প্রসঙ্গত, ২০ মে বিকেলে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসিনাকে ভর্তি করান শরিফুল নিজেই্। এরপর থেকেই মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার দরজায় তালা লাগিয়ে নিরুদ্দেশ হয়ে যান শরিফুল ও তার স্ত্রী। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা, পোড়া ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment