Tuesday, May 24, 2016

৫৪ ও ১৬৭ ধারা সংশোধনী রায়ের আলোকে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা নিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছেন তার আলোকেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে  নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রায় এলে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ কিভাবে এবং কারা  গ্রেপ্তার করতে পারবেন। এখনো কিন্তু সেটা হচ্ছে। যে সংস্থা গ্রেপ্তার করতে যাচ্ছে, পোশাকে সেটা উল্লেখ থাকে। এ সময় সাংবাদিকেরা বলেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় বিষয়টি মানা হয়নি বলে অভিযোগ আছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেতরে কিন্তু পরিচয় দিয়েই তাকে  গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দলপতি কিন্তু পোশাক পরেই  গেছেন। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আগের তুলনায় অনেক কমেছে। আরও কমবে ইনশা আল্লাহ।

No comments:

Post a Comment