Saturday, May 28, 2016

হাফিজের ইংল্যান্ড সফর অনিশ্চিত

মোহাম্মদ হাফিজ
হাঁটুর সমস্যা কাটিয়ে উঠতে উন্নত চিকিৎসার জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে ইংল্যান্ডের পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও হাফিজের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাফিজের বর্তমান উন্নতি নিয়ে মোটেই সন্তুষ্ট নয় পিসিবি’র মেডিক্যাল প্যানেল। এশিয়া কাপ চলাকালীন হাফিজ এই ইনজুরিতে পড়েন যে কারণে টি-২০ বিশ্বকাপেও তিনি শেষ দুটি ম্যাচে দলের সাথে ছিলেন না। পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, অধিনায়ক মিসবাহ-উল-হক উভয়েই হাফিজের ফিটনেস নিয়ে দারুণ চিন্তিত। তারাই পিসিবিকে সুপারিশ করেছে প্রয়োজন হলে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর। ৩৫ বছর বয়সী হাফিজ যে ধরনের সমস্যায় ভুগছেন তা আগেও খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে। সম্প্রতি ইংল্যান্ডের স্টুয়াট ব্রডের এই সমস্যা দেখা দেয়ায় লন্ডনে চিকিৎসার পরে তিনি ভালো হয়ে জাতীয় দলে ফিরেছেন। লাহোরে আগামী ৩০ মে থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী স্কিল ক্যাম্পে ইনজামামের ডাকা ২১ সদস্যের দলে ৪৭ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ৭৭ টি-২০ খেলা হাফিজও রয়েছেন। কিন্তু প্রধান নির্বাচক স্পষ্টভাবে জানিয়েছেন, হাফিজের অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে তার ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করছে।

No comments:

Post a Comment