Monday, May 30, 2016

হাফ প্যান্ট পরা বন্দুকধারীর হামলা, নিহত দুই

ছুটির দিনের সকালে বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন এক নিরীহ ব্যক্তি। একইসঙ্গে নিহত হয়েছে এক সন্দেহভাজন। রোববার সকালের দিকে ঘটনাটি ঘটেছে আমেরিকার হিউস্টন শহরে। পুলিশ সূত্রে খবর, হিউস্টন শহরের পশ্চিম প্রান্তে এদিন সকালে হামলা চালায় দুই বন্দুকবাজ। রাস্তার ধারে একটি গাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, হামলাকারী খালি গায়ে এবং একটি হাফ প্যান্ট পরেছিল। ওই এলাকার সকলকে বাড়ি ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। উক্ত ঘটনায় জখম এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment