Saturday, May 21, 2016

সাইফ-কন্যার বলিউড অভিষেক!

সাইফ আলী খান ও সারা আলী খান
বলিউডের অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারাহ আলী খান এখন গ্র্যাজুয়েট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন সারাহ। গর্বিত বাবা সাইফ মেয়ের জীবনের এই বিশেষ অর্জন উদ্‌যাপন করতে সদ্য গ্র্যাজুয়েট মেয়েকে নিয়ে এ উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছিলেন। বলিউডে জোর গুঞ্জন, গ্র্যাজুয়েশন শেষ করেই বলিউডে পা রাখতে যাচ্ছেন সারাহ। পড়াশোনায় বরাবরই ভালো সারা। সাইফের দৃঢ় বিশ্বাস, যেকোনো ভালো চাকরি তাঁর মেয়ে অনায়াসেই জুটাতে পারবেন। আর তাই মেয়ের পড়াশোনার প্রতি তিনি সব সময় জোর দিয়েছেন। সাইফের কথা, আগে পড়াশোনা, তারপর অন্য সবকিছু। তবে সাইফ আলী খানের মেয়ে বলে কথা, স্বাভাবিকভাবেই সারাহর বলিউডে আসার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। স্নাতক পর্বের পাট যেহেতু শেষ, এখন অনেকেই দিন গুনছেন সাইফ-কন্যার বলিউড অভিষেকের। কিছুদিন আগে সারাহ ছোট পোশাক পরা কিছু ছবি ইন্টারনেটে দেখে অনেকেই ধারণা করছিলেন, সাইফের মেয়ে বুঝি এবার তাঁর বলিউড যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, শহীদ কাপুরের ভাই ঈশানের সঙ্গে সারাহ তাঁর প্রথম ছবির কাজ খুব শিগগির শুরু করতে যাচ্ছেন। ডেইলি ভাস্কর।

No comments:

Post a Comment