জাতীয়
মসজিদ বায়তুল মোকাররমে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে
ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা পড়া হয়েছে। আজ বুধবার
বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও
তাদের অনুসারীরা এতে অংশ নেন। জানাজা শেষে নেতাকর্মীরা ‘ভি’ চিহ্ন দেখিয়ে
জানাজাস্থল ত্যাগ করেন। এ সময় তারা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ স্লোগানও
দিতে থাকেন। গায়েবানা জানাজার কারণে বায়তুল মোকাররম মসজিদের আশপাশে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলো। উল্লেখ্য
গতকাল রাতে নিজামীর ফাঁসি কার্যকর হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment