রোববার
থেকে শুরু হচ্ছে জনপ্রিয় বিদেশী টিভি ধারাবাহিক সুলতান সুলেমান- এর সিজন-২
এর প্রচার। দ্বীপ্তি টিভিতে শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৭টা ৩০
মিনিট এবং ১০টায় পুনঃপ্রচার করা হয় এই তুর্কি মেগা-সিরিয়াল। প্রায় ৭০০ বছর
ধরে তুরস্কের সুলেমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের
স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী।
ক্ষমতার টানাপড়েনে সুলেমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্তহত্যা, ভাই হত্যা,
সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত এই
মেগা-সিরিয়াল। এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক
সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনী। যার প্রতিদ্বন্দ্বী ছিল
সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা
সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীকালে সাম্রাজ্যের প্রধান উজির
ইব্রাহিম পাশা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment