Monday, May 2, 2016

৩০০ মিলিয়ন ডলার কোথায়, জানালে এতিমদের দান করে দেবো -জয়

শ্রমিক দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  রোববার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাঁদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার  কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই। আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায় নি। এমনকি এফবিআই সেটি পায় নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনদিন অর্জন করি নি। আমি তত ধনী নই। অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর। উল্লেখ্য, খালেদা জিয়া সজীব ওয়াজেদ জয়কে চোর আখ্যা দিয়ে রোববার শ্রমিক দলের সমাবেশেও বলেছেন, সে বাংলাদেশ থেকে ২৫শ’ কোটি টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গিয়ে আরাম-আয়েস করছে। সাংবাদিক শফিক রেহমান জয়ের চুরির খবর জানেন বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জয়ের দুর্নীতির খবর জানেন বলেই সরকারের রোষানলে পড়েছেন।

No comments:

Post a Comment