Saturday, May 7, 2016

চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রলীগের নেতা আটক

নুরুল আজিম
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নুরুল আজিমকে মির্জাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে একটি পিস্তল ও ১৫টি গুলিসহ আটক করা হয়। এখন তাঁকে হাটহাজারী থানায় রাখা হয়েছে। এই কেন্দ্রে গোলযোগের এক ঘণ্টা পরই নুরুলকে আটক করা হয়। মির্জাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৬৭৭ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৮০০ ভোট পড়েছে। বাইরে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। কিন্তু আচমকা তিন নম্বর বুথে ব্যালট পেপার ছিনতাইয়ে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর সেখানে বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুপুর ১২টা ৫ মিনিটে পুনরায় ভোট নেওয়া শুরু হয়।

No comments:

Post a Comment