বেকার
নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে নিয়ে তাদের
দাবি মেনে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই
স্বাস্থ্যমন্ত্রী নার্স নেতাদের ডেকে দাবি মেনে নেয়া হলো বলে ঘোষণা দিলেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট বেকার নার্সেস
অ্যাসোসিয়েশন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন
সহ¯্রাধিক নার্স নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে
আসছিল। সাংবাদিক সম্মেলন, রাজপথে অনির্দিষ্টকালের অবস্থান, বিক্ষোভ সমাবেশ,
স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেবা পরিদফতরে স্মারকলিপি পেশ, মশাল মিছিল, কফিন
মিছিল এমনকি আমরণ অনশন করলেও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের
পক্ষে কিছু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। আন্দোলনকালে শাহবাগে
পুলিশের হাতে নির্যাতনের শিকারও হয় নার্সরা। তাদের পক্ষে মাঠে নামার অপরাধে
নার্স নেত্রী ইসমত আরাকে ঢাকার বাইরে বদলির ঘটনাও ঘটে। রোববার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হলো।
Sunday, May 1, 2016
নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার
সূত্র ও লেখক @Source and Writer:
জনস্বাস্থ্য ও চিকিৎসা,
বাংলাদেশ,
মানবজমিন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment