যখনই
শাহরুখকে প্রশ্ন করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া বা দিপীকা পাডুকোন অথবা
ইরফান খানের হলিউডে কাজ করা নিয়ে, তিনি প্রতিবারই তাদের সবারই প্রশংসা
করেছেন এবং এসব অভিনেতাদের বিশ্বের মঞ্চে সফল হওয়ার জন্য শুভেচ্ছা
জানিয়েছেন। কিন্তু, তিনি নিজে কেন হলিউডে কাজ করতে চান না, সেকথা সম্প্রতি
তিনি ভারতীয় একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন। শাহরুখের মতে, তিনি তার দেশকে
ভালবাসেন এবং চান তার করা কাজের মাধ্যমে যদি তার দেশ বিশ্বের দরবারে
পরিচিতি পায় তাহলেই তিনি সবচেয়ে সার্থক মনে করবেন নিজেকে। তাই তিনি চান তার
অভিনয় এবং ছবি যতটা জনপ্রিয়তা অর্জন করুক এবং দর্শকদের প্রশংসা পাক তার
সবটাই যেন ভারতীয় সিনেমার ঝুলিতেই ঢোকে। এছাড়াও তিনি নিজেকে লাজুক বলেছেন।
আর সেটাও নাকি একটা কারণ বিদেশের মাটিতে অভিনয়ে পদার্পণ না করার জন্য। সে
যাই হোক, শাহরুখের মাপের একজন অভিনেতার এই রকম দেশভক্তি সত্যিই সম্মান
জানানোর মতো। কি বলেন!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment