চীনে
বিরল এক জন্মগত ত্রুটি নিয়ে একটি ছেলেশিশু জন্ম নিয়েছে। ত্রুটির কারণে
শিশুটির হাত ও পায়ে মোট ৩১টি আঙুল হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এই
তথ্য জানানো হয়। শিশুটির নাম হং হং। গত জানুয়ারিতে চীনের হুনান প্রদেশের
পিংজিয়াং এলাকায় তার জন্ম। জন্মের সময় থেকে তার দুই হাতে ১৫টি, আর দুই পায়ে
১৬টি আঙুল। শিশুটির প্রতিটি হাতে দুটি করে তালু আছে। তার হাতে কোনো
বৃদ্ধাঙ্গুলি নেই। চিকিৎসকেরা বলছেন, শিশুটির পলিডেকটিলিজম রয়েছে। মানুষ ও
কিছু প্রাণীর এই ধরনের জন্মগত ত্রুটি দেখা যায়। এতে তাদের হাতে-পায়ে
অতিরিক্ত আঙুল তৈরি হয়। শিশুটির মায়েরও পলিডেকটিলিজম আছে। চিলড্রেনস
হেলথকেয়ার অব আটলান্টার তথ্য অনুযায়ী, হাজারে একজন শিশু এই সমস্যায়
আক্রান্ত হয়। অতিরিক্ত আঙুল নিয়ে কেউ জন্মালে অনেকে তা অস্ত্রোপচারের
মাধ্যমে অপসারণ করে। হং হংয়ের অভিভাবকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাদের
ছেলের হাত-পায়ের অতিরিক্ত আঙুল অপসারণ করতে চান। এই লক্ষ্যে তারা প্রয়োজনীয়
অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। হং হংয়ের বাবা জানান, তাঁর ছেলের বয়স খুব কম।
এখনই তার অস্ত্রোপচার করা যাবে না। তবে তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের
সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তার অস্ত্রোপচারে প্রায় ৩০ হাজার ডলার খরচ হতে
পারে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment