Friday, May 27, 2016

জাপানে জি-সেভেন আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী

জাপানের নাগোয়ায় চলমান বিশ্বের সাত অর্থনৈতিক পরাশক্তির জোট গ্রুপ অব সেভেনের (জি-সেভেন) সম্মেলনের আউটরিচ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের দুটি আলোচনাপর্বে অংশ নিয়েছেন তিনি।
আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে জি-৭ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জি-৭-এর সদস্য দেশ নয়। এমন আরো কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান আবে। ওই দেশগুলো হলো লাওস, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি ও শাদ।

No comments:

Post a Comment