তাঁর
সামনে এই মুহূর্তে জোড়া খেতাবের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগ এবং লা
লিগা—এই দুই লক্ষ্যকে পাখির চোখ করে নিজেকে এগিয়ে নিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো
রোনাল্ডো।
কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার মাঠের সেই স্বপ্নকে ছাপিয়ে শিরোনামে ফের তাঁর ব্যক্তিগত জীবন। এবং, অবশ্যই নতুন প্রেমকাহিনি। সোমবার স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে এই মুহূর্তে জোরদার ‘ডেটিং’ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারমডেল এবং প্রাক্তন মিস আমেরিকা ড্যানিয়েলা গ্রেস-এর। যাঁর সঙ্গে একটা সময় প্রেম ছিল এনবিএ তারকা ব্লেক গ্রিফিনের। ওই পত্রিকার দাবি, গত এক বছর ধরে ওই সুন্দরী মডেলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদ তারকার। তবে কেউ যাতে তাঁর নতুন সম্পর্ক নিয়ে কিছু জানতে না পারে, সেই কারণে মাদ্রিদে এখনও পর্যন্ত প্রকাশ্যে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। দু’জনে একসঙ্গে কোনও ছবিও পোস্ট করেননি কখনও। স্পেনের বাইরে বেশ কিছু দেশে বিভিন্ন অনুষ্ঠানে রোনাল্ডোকে দেখা গিয়েছে ড্যানিয়েলার সঙ্গে। ওই পত্রিকার আরও দাবি, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে নিয়মিত দু’জনের মধ্যে যোগাযোগ রয়েছে। তার চেয়েও বড় খবর, আমেরিকা ছেড়ে ড্যানিয়েলা এখন পর্তুগালে প্রায়ই সময় কাটাচ্ছেন। যা দেখে অনুমান করা হচ্ছে, রোনাল্ডোর সঙ্গে মার্কিন সুন্দরীর প্রেমই হয়তো চলছে।
তবে রোনাল্ডোর প্রেমকাহিনি এখানেই শেষ হচ্ছে না। রিয়াল তারকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের কাহিনি শুনিয়ে সাড়া ফেলেছেন স্পেনের ২৩ বছরের আর এক তরুণী আলেজান্দ্রা মার্তিনেজ। পেশায় বিমানচালক মার্তিনেজ রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত বিমানের সহকারী পাইলট হিসাবে কাজ করেন। সম্প্রতি স্পেনের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ জানিয়েছেন, গত বছরের অক্টোবর মাসে তাঁর সঙ্গে রোনাল্ডোর প্রথম পরিচয় হয়। সেই সময় দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। মার্তিনেজ বলেছেন, ‘‘প্রথম সাক্ষাতেই রোনাল্ডোকে জানিয়ে দিয়েছিলাম যে, আমি অন্ধ বার্সেলোনার ভক্ত। কিন্তু মানুষ হিসাবে তোমাকে পছন্দ করি। রোনাল্ডো আমার কথা শুনে হেসে উঠেছিল। ও ভীষণ রোম্যান্টিক।’’

No comments:
Post a Comment