ফিলিপাইনের
রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেঞ্জো তান পদত্যাগ করেছেন। আরসিবিসি
কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮
কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় আরসিবিসির অভ্যন্তরীণ তদন্তে
কোনো ধরনের ব্যাংকিং নিয়মনীতি লঙ্ঘনে লরেঞ্জো তানের সম্পৃক্ততা পাওয়া
যায়নি বলে জানিয়েছে আরসিবিসি। চোরাই অর্থের কিছু অংশ আরসিবিসির মাকাতি
সিটির জুপিটার শাখার একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে স্থানীয় তিনটি ক্যাসিনোয়
পাঠানো হয়েছিল। ব্যাংকটির কোষাধ্যক্ষ ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রাউল
ভিক্তর তান গত মাসে পদত্যাগ করেন। তাঁর অধীনে কাজ করতেন ব্যাংকটির ওই শাখার
ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। তিনিও চাকরি হারিয়েছেন। আরসিবিসি
বলছে, লরেঞ্জো তানের মতোই ভিক্তর তানও ওই অর্থ চুরির ঘটনার সঙ্গে জড়িত
নন।
আরও অর্থ ফেরত দিলেন ওয়ং: ফিলিপাইনের ইনকোয়ারার ডট নেটের খবরে বলা হয়, ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ং গত বুধবার ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে ২৫ কোটি পেসো (ফিলিপাইনের স্থানীয় মুদ্রা) ফিরিয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি নিজের প্রতিশ্রুতি অনুযায়ী এএমএলসিকে মোট ৪৫ কোটি পেসো (প্রায় এক কোটি মার্কিন ডলার) দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই অর্থ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গত ফেব্রুয়ারিতে চুরি যাওয়া অর্থের অংশ। তবে ওয়ংয়ের আইনজীবী ভিক্তর ফার্নান্দেজ বলেছেন, অর্থ ফেরত দেওয়ার মানে এই নয় যে ওয়ং অপরাধ স্বীকার করে নিয়েছেন বা অর্থ চুরিতে জড়িত ছিলেন।

No comments:
Post a Comment