Monday, May 2, 2016

সোমালিয়ায় মসজিদ ধসে নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংস্কারকাজ চলাকালে একটি মসজিদ ধসে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। গত শুক্রবার মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করার সময় এ দুর্ঘটনা ঘটে। মসজিদটি ধসে পড়ার সময় ভেতরে শতাধিক মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সংস্কারকাজে নিয়োজিত এক প্রকৌশলীকে কাজে অবহেলা করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, ধসে পড়ার সময় মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। সোমালিয়ার ব্যক্তিমালিকানাধীন রেডিও সাবেলার খবরে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নির্মাণশ্রমিক ছিলেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়, দেনিল শহরে ওই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরেই সোমালিয়ার ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সোমালিয়ার বিভিন্ন গ্রামাঞ্চল জঙ্গি দল আল–কায়েদা সংশ্লিষ্ট আল শাবাবের দখলে রয়েছে। তবে দেশটির সরকার মোগাদিসু ও অন্যান্য শহর থেকে জঙ্গিদের সরাতে পেরেছে। দেশটিতে আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।

No comments:

Post a Comment