Wednesday, May 11, 2016

হরিষে বিষাদ

জার্মান ফুটবল লিগের দ্বিতীয় বিভাগ থেকে তাঁর দল উঠে এসেছে বুন্দেসলিগায়। আগামী মৌসুমে শীর্ষ লিগে থাকবেন, এই আনন্দ উদ্‌যাপন করতে গিয়েই বিপত্তি বাধালেন আরবি লাইপজিগ কোচ রালফ রাংনিক। কার্লসরুহের বিপক্ষে পরশু যে ম্যাচটা জিতে লাইপজিগের বুন্দেসলিগা নিশ্চিত হয়েছে, ওই ম্যাচ শেষেই খেলোয়াড়েরা তাঁকে আনন্দে ভেজাতে চাইছিলেন বিয়ার-ফোয়ারায়। সেটি থেকে বাঁচতে দৌড় দিতে গিয়েই মাটিতে পড়ে গেলেন রাংনিক। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এখন তাঁর আনন্দটাই মাটি হতে বসেছে!

No comments:

Post a Comment