সাম্প্রতিক
ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যাকাণ্ডের সঙ্গে দেশীয় জঙ্গিরা জড়িত বলে
দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেছেন,
জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটি একটি সারা বিশ্বের সমস্যা। বাংলাদেশেও ওই
সমস্যা আছে। তবে আমরা বারবার বলে আসছি, দেশে কোন আইএস এবং আল কায়েদার
অস্তিত্ব নেই। তবে দেশীয় কিছু জঙ্গি গোষ্ঠি রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর
কঠোর নজরদারির কারণে তারা বড়ভাবে সংগঠিত হতে পারেনি। তাদের দমনে কঠোরভাবে
কাজ করে যাচ্ছে বাংলাদেশের পুলিশ। আজ দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ার পুলিশের
হেডকোয়ার্টারে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও চাঞ্চল্যকর মামলা সংক্রান্ত বিষয়ে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ২০১৩ সালের ১৬ই
ফেব্রুয়ারি থেকে এখন অবধি ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যা ও
হত্যাচেষ্টার ঘটনায় মোট ৩৭ টি মামলা হয়েছে। ওই মামলার ঘটনায় ১৪৪ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ১টি মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি
মামলাগুলো তদন্তাধীন অথবা চার্জশিট দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment