Saturday, May 21, 2016

বৃষ্টিতে বিচারক তুষ্টি

রাজশাহীতে শামীমা তুষ্টি
রাজশাহী শহরে গিয়ে মুগ্ধ অভিনয়শিল্পী শামীমা তুষ্টি। আজ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেখান কিছু ছবি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘রাজশাহী শহরটা অনেক সুন্দর, একটা জিনিস লক্ষ্য করলাম, ঢাকা শহর ছাড়া প্রত্যেকটা শহর সুন্দর গোছানো আর পরিষ্কার। আমি মুগ্ধ।’রাজশাহী থেকে মুঠোফোনে তুষ্টি জানালেন, একটি মেহেদীর আলপনা প্রতিযোগিতার বিচারক হিসেবে বেশ কয়েকটি জেলা শহর ঘুরছেন তিনি। সবগুলো শহরই ভালো লেগেছে তাঁর। তবে সব থেকে বেশি ভালো লেগেছে রাজশাহী। আবহাওয়াটাও চমৎকার। আফসোসের সুরে তিনি বলেন, ‘ইস্‌ ঢাকা শহরটা যদি এমন পরিষ্কার হতো। তাহলে কি যে ভালো লাগত। দারুণ সময় কাটছে রাজশাহীতে।’ মেহেদীর আলপনা প্রতিযোগিতায় বিচারক হিসেবে আরও আছেন অভিনেত্রী তমা মির্জা। রাজশাহী থেকে ঢাকায় ফিরে তাঁরা আবার যাবেন চট্টগ্রামে। শামীমা তুষ্টি অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেন।

No comments:

Post a Comment