সাভারের
আশুলিয়ায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে ঢাকা-আরিচা
মহাসড়কের আশুলিয়ার নয়ারহাটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নয়ারহাট
বাসষ্ট্যান্ড দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। এ সময় তিনি
রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে
যায় এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ
মর্গে পাঠায়। আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment