Monday, May 2, 2016

রাজশাহীতে দুই ‘চরমপন্থী’ আটক

রাজশাহীর বাগমারায় চরমপন্থী দলের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার রাতে উপজেলার কোনাবাড়িয়া ও সেনোপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয় বলে পুলিশের ভাষ্য। আটক হওয়া ব্যক্তিরা হলেন কোনাবাড়িয়া গ্রামের নাসির উদ্দিন (৪৫) ও সেনোপাড়া গ্রামের আবদুর রহমান (৩২)। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, জেলা ডিবি অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই দুজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে চরমপন্থী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাতেই তাঁদের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment