![]() |
| সম্প্রতি ইতালির নেপলে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় পিজ্জা। একশো জন ইতালিয়ান শেফের একটি দল ছয় হাজার ৮২ ফুট লম্বা পিজ্জা তৈরি করে ভেঙেছেন বিগত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। |
![]() |
| ১.১৫ মাইল লম্বা কার্পেটের মতো নেয়াপোলিটান পিজ্জা তৈরিতে লেগেছে ২০০০ কেজি ময়দা, ১৬০০ কেজি টমেটো, প্রায় ২০০০ কেজি চিজ ও ৫৩ গ্যালন অলিভ অয়েল। |
![]() |
| বিশেষভাবে তৈরি পাঁচটি চুলায় পিজ্জাটি তৈরি করতে সময় লেগেছে ১১ ঘণ্টা। |
![]() |
| গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিচারক লুসিয়া সিনেগালিয়া নিশ্চিত করেছেন, এটিই সবচেয়ে বড় পিজ্জা। রেকর্ড তৈরিতে পিজ্জা তৈরির এ উদ্যোগ নিয়েছে নেপলে পিজ্জা ভিলেজের ওরমাটা কোম্পানি। |
![]() |
| সবচেয়ে বড় পিজ্জা তৈরির পর এর কিছু অংশ উপস্থিত দর্শকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাকি অংশ বিলি করা হয় স্থানীয়দের মধ্যে। |
![]() |
| বিগত রেকর্ড ধরে রাখা পিজ্জাটি ২০১৫ সালের ২০ জুন ইতালির মিলানে তৈরি হয়েছিলো। পিজ্জাটি ছিলো পাঁচ হাজার দু’শো ৩৪ ফুট বড়। |






No comments:
Post a Comment