Wednesday, May 11, 2016

হোয়াটসঅ্যাপে ভিডিও কলসহ নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে শিগগিরই নতুন কিছু ফিচার যুক্ত হতে পারে। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় এই সেবাটিতে কল ব্যাক বাটন, জিপ ফাইল শেয়ার, ভয়েসমেইলের মতো গুরুত্বপূর্ণ ফিচারের পাশাপাশি ভিডিও কল, এনএফসি ও গ্রুপ ইনভাইটের মতো ফিচার যুক্ত হচ্ছে। সম্প্রতি অনলাইনে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের তথ্যগুলো ফাঁস হয়েছে বলে দাবি করেছে প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবাটিতে একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যাতে ব্যবহারকারীরা এনএফসি ট্যাগ ব্যবহার করে গ্রুপ ইনভাইট করতে পারবে। এ ছাড়া আইওএস প্ল্যাটফর্মের জন্য ভিডিও কলিং ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ চালানো হচ্ছে। গত বছরে হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচারটি যুক্ত হয়। এবারে আসছে ভিডিও কল আদান-প্রদানের সুবিধা। তবে মোবাইল ইন্টারনেটে ভিডিও কল কেমন হবে, সেটিই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

No comments:

Post a Comment