![]() |
| আসাদুজ্জামান খান কামাল |
স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো হত্যাকাণ্ড ঘটলে বলা হয় এটি আইএস
ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে
আইএস খুঁজছে। গোয়েন্দা সংস্থা এখনো তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।’
আওয়ামী লীগের সাবেক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা ও স্মরণসভায়
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশে
যেসব গুম-খুন, টার্গেট কিলিং হচ্ছে, তার অধিকাংশ ঘটনার রহস্যই উদ্ঘাটিত
হয়েছে বলে তিনি মনে করেন। আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত
এই স্মরণসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি
ষড়যন্ত্র জড়িত। দেশের স্বাধীনতাবিরোধী এই অপশক্তি অনেক আগে থেকেই আছে। এ
সন্ত্রাসীরাই পেট্রলবোমা মেরে, জ্বালাও-পোড়াও চালিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে
হত্যা করেছে। তবে সরকার কাউকেই ছাড় দিচ্ছে না।’পরে স্বরাষ্ট্রমন্ত্রী এক
প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালত নিজামীর রিভিউ খারিজ করে
দিয়ে ফাঁসির রায় বহাল রেখেছেন। আইনের সব ধাপ শেষ করেই দণ্ড কার্যকর করা
হবে। দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। হরতালের নামে
বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে। স্মৃতি পরিষদের সভাপতি আবদুল
বাতেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম
মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রমুখ।

No comments:
Post a Comment