ভূমধ্যসাগরে
অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার হয়েছেন
অন্তত ৫৬২ জন। ইতালির নৌবাহিনীর ক্যামেরায় অভিবাসীবাহী নৌকা ধরার পড়ার পর
এদের জীবিত উদ্ধার করা হয়। ইতালির নৌবাহিনীর ক্যামেরায় অবৈধ অভিবাসীদের
নৌকা ধরা পড়ার পর তারা যাত্রীদের উদ্ধার করতে যান। এ সময় নৌকার যাত্রীরা
একপাশে চলে আসলে নৌকাটি ডুবে যায়। এতে ৫ জন মারা যান এবং ৫৬২ জনকে জীবিত
উদ্ধার করা হয়। বুধবার অপর এক অভিবাসীবাহী নৌকা থেকে ১০৮ জনকে উদ্ধার করে
ইতালির কোস্ট গার্ড। সম্প্রতি অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ছয় হাজারের মতো
অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে ইতালিয় কোস্টগার্ড।
মানবাধিকার সংস্থা বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের সঙ্গে শরণার্থী ইস্যুতে চুক্তি হওয়ার পর লিবিয়া এবং ইতালি উপকূল দিয়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছে অভিবাসীরা।
মানবাধিকার সংস্থা বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের সঙ্গে শরণার্থী ইস্যুতে চুক্তি হওয়ার পর লিবিয়া এবং ইতালি উপকূল দিয়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছে অভিবাসীরা।

No comments:
Post a Comment