Sunday, May 8, 2016

বিনা পারিশ্রমিকে ন্যান্‌সির গান

ন্যান্‌সি
গান গেয়ে শিল্পীরা পারিশ্রমিক নেবেন, এটাই স্বাভাবিক। ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রমও ঘটে। যেমনটা ঘটেছে ন্যান্‌সির ক্ষেত্রে। কদিন আগে মাকে নিয়ে ন্যান্‌সি একটি গানে কণ্ঠ দেন। গানটির জন্য কোনো ধরনের পারিশ্রমিক নেননি তিনি। ন্যান্‌সি বলেন, ‘মা নিয়ে আমার মধ্যে একধরনের আবেগ কাজ করে। আমার সংগীতের এই যাত্রাপথে তাঁর অবদান বলে শেষ করা যাবে না। তিনি এখন আমাকে ছেড়ে অনেক দূরের বাসিন্দা। ইচ্ছে ছিল, তাঁর বেঁচে থাকা অবস্থায় তাঁকে নিয়ে একটি গান করার। কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। ঠিক করেছি, মা-সম্পর্কিত কোনো কাজের ক্ষেত্রে আমি কোনো ধরনের পারিশ্রমিক নেব না। মাকে নিয়ে এ পর্যন্ত তিনটি গান গাওয়ার সুযোগ হলো। আমি আজীবন মাকে নিয়ে বিনা পয়সায় গান গেয়ে যাব।’ মা দিবস উপলক্ষে তৈরি ‘ফিরে আসো মা’শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মাহমুদ মিলন ও সংগীতায়োজন রাফি মোহাম্মদ। ইউটিউবে গানটি আপলোড করা হয়েছে।

No comments:

Post a Comment