Monday, May 2, 2016

৭৪ ব্যক্তিকে এনওসি দেওয়ার নির্দেশ স্থগিত

কাজ করার জন্য লিবিয়ার ভিসা পাওয়া ৭৪ ব্যক্তিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে বলেছেন, ওই ব্যক্তিদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো যে টাকা জমা রেখেছিল, তা ১০ শতাংশ সুদসহ তিন মাসের মধ্যে ফেরত দিতে বলেছেন। এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে তা আদায়ের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর লিবিয়া যেতে ইচ্ছুক ৭৪ জনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন।

No comments:

Post a Comment